শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মোয়াজ্জেম হোসেন আলাল

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মোয়াজ্জেম হোসেন আলাল

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি শুরু থেকেই প্রতিশোধ, প্রতিহিংসা ও বাজে আচরণের রাজনীতি থেকে দূরে আছে। অন্যরা কী করেছে তার পাল্টা জবাব দেওয়ার রাজনীতিতে বিএনপি কখনো যায়নি, ভবিষ্যতেও যাবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া জিয়া মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পিরোজপুর -২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন এর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তাবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসা যাতে সঠিকভাবে না হয় সে জন্য ষড়যন্ত্র করা হয়েছে, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। তারপরও ছয় বছর কারাভোগের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর হাসপাতালের বিছানায় শুয়ে বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, শান্তি, সহনশীলতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।

03a31a0e-16e2-43ad-9fc2-922285f1e540

আলাল বলেন, এই অবস্থান একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। আমরা কোনো প্রতিশোধমূলক রাজনীতিতে যাব না। বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।

ধর্মীয় প্রসঙ্গে তিনি বলেন, আজ ধর্মের নামে বাংলাদেশকে বিভাজনের চেষ্টা চলছে। কেউ বলছেন দাঁড়িপাল্লা ইসলামের মধ্যে নেই, কেউ আবার অন্য প্রতীক নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। অথচ একটি দাঁড়িপাল্লা মানুষ বানাতে পারে, একটি ফুটবল মানুষ বানাতে পারে, একটি হাতপাখা আমাদের মা-বোনেরা বানাতে পারে। কিন্তু পৃথিবীর সব মানুষ সব শক্তি একত্র করেও একটি ধানের ভেতরে একটি চাল সৃষ্টি করতে পারে না। ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘মা খালেদা জিয়ার অঙ্গীকার জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করব’

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি'র সভাপতি ও পিরোজপুর -২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল, ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর