রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘মা খালেদা জিয়ার অঙ্গীকার জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করব’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

‘মা খালেদা জিয়ার অঙ্গীকার জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করব’
ফেনী- ১ আসনের বিএনপির মনোনীত ধানের প্রতীকের পাশেই মুন্সি রফিকুল আলম মজনু।

ফেনী- ১ আসনের বিএনপির মনোনীত ধানের প্রতীকের পাশেই মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, আমাদের মা খালেদা জিয়া বাড়ি এ এলাকায়। এখান থেকে মাকে নির্বাচিত করে আপনারা বার বার প্রধানমন্ত্রী করেছেন। আজ মা নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ইনশাল্লাহ মা খালেদার অসম্পূর্ণ কাজ আমাকে করার সুযোগ দেবেন। আমরা প্রত্যেকটি কাজ সমাপ্ত করব।

তিনি বলেছেন, এলাকার দীর্ঘদিন আমাদের ভোটের অধিকার ছিল না, উন্নয়নও হয়নি। কে কি করেছেন সেটা নিয়ে কথা বলতে চাই না। এলাকার মানুষের যা যা প্রয়োজন তা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি তা করে দেখাতে চাই। মা খালেদা জিয়ার অঙ্গীকার আমার জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করব।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

27704207-de11-4d78-98ba-6520a12bbeab

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসীদেরকে সম্মান করতে চাই। মা বোনদের জন্য সুন্দর সমাজ উপহার দিতে চাই। আমরা যার যার ধর্ম পালন করব আমরা কারো ধর্মের বাধা সৃষ্টি করব না। সবাই মিলে আমরা সবাইকে এক কাতারে আনতে চাই। এই এলাকার মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে সম্মান করে। খালেদা জিয়ার এলাকার উন্নয়নে একসাথে কাজ করব। স্বপ্নের বাংলাদেশ এক্ষেত্রে কোনো দলমত বুঝি না। আমাদের দল সরকার গঠন করলে মানুষের প্রয়োজনের কাজগুলো আমরা সম্পন্ন করব। নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, তিনটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, ফেনী-বিলোনিয়া রেল লাইন চালুর উদ্যোগ গ্রহণ করব।

আরও পড়ুন

নানিবাড়িতে এসে ‘বিশেষ আবদার’ করলেন তারেক রহমান

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সুবেদার মিজানুর রহমান মিন্টু, জমিয়তে উলামায়ে দলের পক্ষে মাওলানা আবুল খায়ের মাসুম।

পৌর সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা যুগ্ম-আহ্বায়ক আবদুল আলিম মাকসুদের যৌথ পরিচালনায় এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর আহ্বায়ক ইউসুফ মাহফুজ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিনা আক্তার এলিনা, ছাত্র অধিকারের জেলা সভাপতি ইউসুফ বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুর রহমান, পৌর যুবদল যুগ্ম-আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি।

0f9c7427-74fd-4aab-bd7f-3bed765ed872

জনসভায় জমিয়তে ওলামায়ে নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানান। এছাড়া জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

প্রসঙ্গত, ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলা) আসন বিএনপির দুর্গ। এ আসনে ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে, তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট আচরণের মুখে খালেদা জিয়ার আর নির্বাচনে প্রার্থী হতে পারেননি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর