রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রামে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার সময় স্থানীয় আল কেশের মালিকানাধীন আমবাগানে হলুদ ও নীল রঙের টিস্যু শপিং ব্যাগের ভেতর ইংরেজি পত্রিকায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শরীয়তপুরে জঙ্গল থেকে ১৭ তাজা হাতবোমা উদ্ধার

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর