বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং তারুণ্যের চিন্তা-ভাবনাকে গুরুত্ব দিয়ে আগামীতে একটি মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই অঞ্চলের জন্য পরিকল্পিত ও টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকবে তরুণ সমাজ, শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থান।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
বিজ্ঞাপন

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস

