শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের শিয়ালজানি খালের পাড়ের ড্রেন থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে শহরের গরুহাট্টা এলাকায় শিয়ালজানি খালের ওয়াকওয়ের পাশে থাকা ড্রেনের ভেতর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


 মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন বিকালে শিয়ালজানী খালের ওয়াকওয়েতে হাঁটার সময় দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ড্রেনের ভেতর এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। পরে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি হাফিজুল ইসলাম বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর