মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম

শেয়ার করুন:

খুলনায় যুবককে গুলি করে হত্যা
গুলির প্রতীকী ছবি

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন কোপা মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে রাকিব ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর