নির্বাচনি প্রচারণার অংশ হিসাবে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে জনসভার মঞ্চে উঠেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি জনসভার অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি।
বিজ্ঞাপন
বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জহির উদ্দিন ইয়ামিন জানান, তিনি সকালে হেলিকপ্টারযোগে মেহেন্দিগঞ্জের পাতারহাটে পৌঁছান। এরপর আর.সি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ডা. শফিকুর রহমান।
বরিশাল-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, দীর্ঘ বছর পর মানুষ নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন। এই জনসভা সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটাবে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জনসমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
বিজ্ঞাপন
দলীয় তথ্যমতে, মেহেন্দিগঞ্জের জনসভা শেষ করে জামায়াত আমির বিকেল সাড়ে চারটায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলা স্টেডিয়াম মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
প্রতিনিধি/এসএস




