শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য: ডা. শফিকুর রহমান

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ এএম

শেয়ার করুন:

বছরের পর বছর আত্মগোপনে থেকে তারা এখন অন্যদের গুপ্ত বলছেন: জামায়াত আমির
কেরানীগঞ্জের জনসভায় ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণের জন্য হবে বলে মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয়; গত কয়েক দশকে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে উন্নয়নের সুফল আটকে গেছে অল্প কিছু মানুষের হাতে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


জামায়াত আমির বলেন, ‘দেশের সাধারণ পরিবারগুলো প্রতিদিন লড়ছে আকাশছোঁয়া দ্রব্যমূল্য ও বেকারত্বের চাপের সঙ্গে। তাই আমাদের পরিকল্পনার মূলভিত্তি হবে- ন্যায্য কর ব্যবস্থা, সাশ্রয়ী আবাসন এবং লক্ষ্যভিত্তিক সহায়তা; যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি খেটে খাওয়া মানুষের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে।’

তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব পেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনব, শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করব এবং দুর্নীতি-অনিয়ম ঠেকাতে কাস্টমস ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব পেলে দেশের অর্থনীতির উন্নয়নে কর্মদক্ষতা ও উদ্যোগকে উৎসাহিত করা হবে। এখানে অন্য কোনো প্রভাব বা লবিংয়ের কোনো সুযোগ দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর