মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, ১৩ জনের জেল

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, ১৩ জনের জেল

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ জনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমেসপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।


বিজ্ঞাপন


এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী মোবাইল কোর্ট পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আজাদ খা, মো. বাদশা মন্ডল, মো. আরিফুল ইসলাম, মো. মনা শেখ, মো. আমিন শেখ, মো. মলিন শেখ, মো. শান্ত শেখ, মো. শুকুর, মো. রোকনুজ, মো. রাসেল খান, মো. সজীব প্রামাণিক, মো. সাহাগ মন্ডল ও মো. আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।

অন্যদিকে, অর্থদণ্ড প্রাপ্তরা হলেন— মো. রাকিব হোসেন ও মো. আসলাম প্রামানিক। এদের মধ্যে একজন জমির মালিক ও অন্যজন ইটের ভাটার সঙ্গে জড়িত।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সমেসপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর ১৫ ধারা অনুযায়ী চিহ্নিত ২ জন মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও ১৩ জন গাড়ি চালকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর