বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ এএম

শেয়ার করুন:

বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল
মাসুদ হাসান মামুন

বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনকে স্বপদে বহাল রাখা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নির্দেশক্রমে এ আদেশ গ্রহণ করা হলো।

এদিকে মাসুদ হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় নেতাকর্মীদের উৎসাহ দেখা দিয়েছে।

 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ডিসেম্বরে মাসুদ হাসান মামুনকে বহিষ্কার করা হয়। তখন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহজারুল ইসলাম জাহান।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর