শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াত আমির, চলছে মঞ্চ প্রস্তুতি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াত আমির, চলছে মঞ্চ প্রস্তুতি
জামায়াতের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াতের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।

বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এবারই প্রথম জামায়াত আমির চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রকাশ্য জনসভায় বক্তব্য দেবেন। এর আগে ৫ আগস্টের পর তিনি চাঁপাইনবাবগঞ্জ আসলেও দলীয় ফোরামে বক্তব্য দেন।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। ফলে জোরকদমে চলছে মঞ্চ নির্মাণের কাজ। কয়েকদিন ধরে রাতদিন পরিশ্রম করে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।

আরও পড়ুন

যতদিন আমি বেঁচে থাকব, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: মিন্টু

আজ মঞ্জ পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কেন্দ্রীয় আমিরের আগমনকে উপলক্ষ করে নেতাকর্মীরা প্রাণ ফিরে পেয়েছেন এবং এই জনসভায় লক্ষাধিক নারী-পুরুষের আগমন ঘটবে বলে মন্তব্য করেন তিনি। আজ রাতের মধ্যে মঞ্চ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলেন জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত আমির চাঁপাইনবাবগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর