বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরিশালের জনসভায় তারেক রহমান

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

বরিশালের জনসভায় তারেক রহমান

২০ বছর পর নির্বাচনি প্রচারণায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বেলস পার্কের জনসভার মঞ্চে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছু সময় পর তিনি নির্বাচনি রূপরেখা ও বরিশালের উন্নয়নে পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন। তাই জনসমাবেশে যোগ দিতে জেলা-উপজেলার হাজার হাজার নেতাকর্মী বেলস পার্কে জড়ো হয়েছে। জনসমাগম এতটাই বেশি যে আশপাশের সড়ক গুলোতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

জনসমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত হয়েছেন।


বিজ্ঞাপন


বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে জনসমাবেশে আসা মহিলা দল নেত্রী নাজমা বলেন, তারেক রহমানকে দেখতে এবং তার বক্তব্য শুনতে এখানে হাজির হয়েছি।

63a1bdde-a5ed-42d0-b7c2-ca28f947fe38

পিরোজপুরের নেছারাবাদ থেকে ভোরে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, আমাদের নেতা মঞ্চে উঠেছেন। দেশ গঠনে তিনি আজ আমাদের দিক নির্দেশনা দেবেন। তার নির্দেশে আমরা স্বপ্নের দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

আরও পড়ুন

বরিশালে তারেক রহমানের জনসমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার এলেন দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমান।

48ade105-ea54-426b-be5d-a753ebee459a

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপটারযোগে বরিশাল পৌঁছান তারেক রহমান। সমাবেশে যোগ দিয়ে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর