বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

জামায়াতে ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটব: পাবনায় কৃষক দল নেতা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

জামায়াতে ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটব: পাবনায় কৃষক দল নেতা
জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা।

জামায়াতের কেউ ভোট কেন্দ্রে আসলে এবং ভোট দিলে দিনের বেলাতেই জামায়াতের নেতাকর্মীদের রগ কাটার ঘোষণা দিলেন পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এবং ওই ঘটনার মামলার প্রধান আসামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কেল মৃধার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদরাসা মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন


ভিডিওতে মক্কেল মৃধা বলেন, রাজশাহী বিভাগের যত প্রশাসন ছিল..... আমার বাড়ির যত খুনতা, কুড়াল, নিড়িনসহ হাড়ি-পাতিল সব এই জামায়াত সব লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয়, আমি দিনের বেলায় তাদের রগ কাটব, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই, জামায়াত আসবে না। আওয়ামী লীগ আমরা ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।

আরও পড়ুন

‘জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তানি মিলিটারি কিশোরগঞ্জে এসে বসে থাকবে’

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়, পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় বহু অভিযোগে অভিযুক্ত আলোচিত মক্কেল মৃধা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর