শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

কয়টা এমপি হবে তার খবর নেই, আগেই প্রধানমন্ত্রী দিতে হবে: সুলতান আহমদ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

কয়টা এমপি হবে তার খবর নেই, আগেই প্রধানমন্ত্রী দিতে হবে: সুলতান আহমদ
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সুলতান আহমদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সুলতান আহমদ বলেছেন, ইসলামী আন্দোলন কয়টা এমপি হবে তার খবর নেই, নির্বাচনের আগেই তাদের প্রধানমন্ত্রী দিতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন

কক্সবাজারে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

সরিষামুড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম কবির খান এবং বেতাগী উপজেলা শিবিরের সেক্রেটারি বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. সুলতান আহমদ বলেন, ইসলামী আন্দোলন আমাদের জোটে না আসলেও এতে কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। আমরা এখন ১১ দল একসঙ্গে আছি।

তিনি আরও বলেন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপস করিনি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও করব না। নির্বাচিত হলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।


বিজ্ঞাপন


18f398d3-69d3-4d89-ae54-4da8098bb872

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যে কাজ করা হবে।

তিনি সরিষামুড়ী ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার এলাকার সবার ঐক্যবদ্ধ দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এই দোয়া ও ভালোবাসা থাকলে কোনো অপশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র সচিব মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা ও দায়রা জজ মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ আলী, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান আল-মামুন, কাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন, মো. করিব হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন

রাজার ছেলে রাজা হবে, এই মতবাদে আমরা বিশ্বাসী নই: জামায়াত আমির

সভাস্থলজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসমর্থনের দৃশ্য স্পষ্টভাবে ফুটে ওঠে। উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সেবামূলক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই একটি সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।

জনসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর