বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

নাটোরের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আটক আব্দুল্লাহ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুকুলের ছেলে।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল বামিহাল বাজারের এক মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। অভিযানের সময় ওই গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান শেষে আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্র ও মালামালসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


সিংড়া থানার কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এক মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর