শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

সীতাকুন্ডে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

সীতাকুন্ডে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় দেশীয় অস্ত্র, কার্তুজ ও অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিদের থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অস্ত্র তৈরির কারখানায় হানা দেয়। সেই কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করে।

আরও পড়ুন

শেরপুর সীমান্তে রাসেল বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫

কারখানা থেকে অস্ত্র তৈরির চার কারিগরকে আটক করে সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। খাগড়াছড়ির পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন এই অভিযান চালিয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ সেনাবাহিনী এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর