শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

৩০০ নিয়ে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের হবিগঞ্জের সাবেক সভাপতি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

৩০০ নিয়ে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের হবিগঞ্জের সাবেক সভাপতি
হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে অবস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নব যোগদানকারীদের দলে স্বাগত জানানো হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান অ্যাডভোকেট আশরাফুল বারী নোমানসহ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা, বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

১৭ বছর মানুষ নিজের হাতে ভোট দিতে পারেনি: জি কে গউছ

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট নোমান একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মীর যোগদানের ফলে হবিগঞ্জ জেলায় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। আগামীর রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নব যোগদানকারীদের পক্ষ থেকে বলা হয়, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও দেশ গঠনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের সব কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকারও করেন তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর