সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন এক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার খুটাখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকরা হলেন— চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে তিন শ্রমিক কাজ করছিলেন। ভবনটির পাশেই ১১ হাজার ভোল্টের এক বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল। কাজের একপর্যায়ে প্রথমে লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে মোহাম্মদ উসমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় প্লাস্টারের কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। পরে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর