মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

 দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, দোহার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

 দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকার দোহার উপজেলার চর কুসুমহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নূর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে মাহমুদপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোরহাব মৃধার ছেলে বলে জানা যায়।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে চর কুসুমহাটি এলাকায় তালুকদার জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় নিহতের পরিবার ও স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর