সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মঙ্গলবার গাজীপুরে আসছেন জামায়াত আমির

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

gazipur jamat
ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জামায়াত আমিরের জনসভার প্রস্তুতি ঘুরে দেখছেন স্থানীয় নেতারা। ছবি- ঢাকা মেইল

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার গাজীপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি জেলার ঐতিহাসিক রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ উপলক্ষে রাজবাড়ি মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ।


বিজ্ঞাপন


gazipur_jamat_2
ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জামায়াত আমিরের জনসভার মঞ্চ প্রস্তুত হচ্ছে। ছবি- ঢাকা মেইল 

গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা বলছেন, আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে তাদের সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন চলছে শেষমুহূর্তের কাজ।

গাজীপুরের ৫টি আসনের ১১ দলের মনোনীত প্রার্থীরা জামায়াত আমিরের জনসভায় যোগ দেবেন। জামায়াত আমির দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার বেলা ১১ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দুপুরের পর আসবেন প্রধান অতিথি জামায়াতের আমির।

তিনি দলীয় জোটের পক্ষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য ও জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

gazipur_jamat_1
ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জামায়াত আমিরের জনসভার প্রস্তুতি ঘুরে দেখছেন স্থানীয় নেতারা। ছবি- ঢাকা মেইল

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আমিরে জামায়াত জনসভায় এসে গাজীপুরের জনগণের কাছে দাঁড়িপাল্লা ও ১১ দলীর জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন। আমরা আশা করছি, জনগণ আমাদের ভোট দেবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি তাদের রয়ে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী।’

জনসভার বিষয়ে অধ্যাপক জামাল প্রত্যাশা করছেন, সমাবেশে অতীতের সকল রেকর্ড ভেঙে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে৷

‘এবারের সম্মেলনে বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নারী কর্মীরা উপস্থিত হবেন’, যোগ করেন তিনি।

এদিকে জামায়াতের আমিরের আগমন ও জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমির।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর