বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও কক্সবাজারকে উন্নত করা হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও কক্সবাজারকে উন্নত করা হবে: জামায়াত আমির

১১ দল ক্ষমতায় গেলে কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মন্তব্য করে জামায়াত আমির বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।

জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে।

জামায়াত আমির বলেন, যারা বসন্তের কোকিল নয় তাদের নিয়ে বাংলাদেশ নিয়ে গঠন করতে হবে। ইনসাফের ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন হবে। পিছিয়ে থাকা অঞ্চলকে আগে উন্নয়নের কাতারে নিয়ে আসা হবে।

শিক্ষিত বেকারদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন গণভোট নিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে এসেছেন।

ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে রক্ষা এবং আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর