সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে সরিষা খেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে সরিষা খেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার
তাইফ হাসান (১৬)।

জয়পুরহাটে সরিষা খেত থেকে তাইফ হাসান (১৬)  নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌর  শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম  শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে পদ্মায় গোসলে নেমে এমআইএসটির শিক্ষার্থী নিখোঁজ!

(ওসি) আনিছুর রহমান জানান, তাইফ হাসান তার মায়ের সঙ্গে গতকাল শনিবার ঢাকা থেকে বাসযোগে জয়পুরহাট শহরে আসেন।  সে পানি পান করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। আজ দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ পরে গিয়ে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


99c58139-2ede-4359-b5b0-caf5b1b5f93b

(ওসি) আরও জানান, তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর