রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধারdis

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, জেলা শহরের কলেজপাড়া এলাকায় অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলেজপাড়ায় নির্মাণাধীন পরিত্যক্ত এক বাড়ি (এলাকার মাদক সেবীদের আড্ডাস্থল) থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।। এ সময় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর