বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ এএম

শেয়ার করুন:

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল (৫৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে কাকন, যিনি বর্তমানে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মাহমুদুর রহমান কামাল আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি সদস্য। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার জমি নিয়ে নিহতের বড় ভাই জালাল উদ্দিন এর সঙ্গে কথাকাটাকাটি হয়। এ ঘটনায় জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক টেঁটা দিয়ে চাচা ও তার ছেলে কাকনকে আঘাত করেন।


বিজ্ঞাপন


দুইজনকে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। সেখানে রাত সাড়ে নয়টার দিকে মাহমুদুর রহমান মারা যান।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানিয়েছেন, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর