শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি মিলন, সম্পাদক লিটন

উপজেলা প্রতিনিধি, কালকিনি
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি মিলন, সম্পাদক লিটন
কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি

মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।


বিজ্ঞাপন


নতুন কমিটিতে দৈনিক যুগান্তর ও ৭১ টিভির প্রতিনিধি এইচ.এম. মিলন সভাপতি এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন ফকির লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন-

সিনিয়র সহ-সভাপতি: কাজী কামরুজ্জামান (দৈনিক সকালের সময়), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (একুশে টিভি, দৈনিক মানব কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ (দৈনিক বাংলাদেশ বুলেটিন) এবং কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন (প্রগতি টিভি / দৈনিক সকালের সময়)।

619267427_900614652459068_6607201403165092133_n_(1)

অন্যান্য সম্পাদকীয় পদ


বিজ্ঞাপন


কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন সৈয়দ শামীম (দপ্তর সম্পাদক), মেহেদী হাসান মাসুম (প্রচার সম্পাদক), মুন্নি ফরহাদ (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) এবং মহিউদ্দিন মাহী (সমাজ সেবা সম্পাদক)।

জ্যেষ্ঠ সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ

নতুন এই কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন সুমন আহমেদ বাবু (দৈনিক মাদারীপুরের সংবাদ), আসাদুজ্জামান লিমন (ঢাকা মেইল), শামীম আহসান (আরটিভি) এবং তাবারক হোসেন (দৈনিক সময়ের কাগজ)।

 

এছাড়াও সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন— তাইজুল ইসলাম বাবু (দৈনিক আলোর জগত), মো. শাকিল হোসেন (দৈনিক দক্ষিণের খবর), মো. তাকিবুর রহমান (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং মো হেমায়েত হোসেন (দৈনিক আলোকিত সময়)।

নবনির্বাচিত এই কমিটি কালকিনি উপজেলার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নমূলক সংবাদ প্রচারের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর