সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

দেবীদ্বারে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

দেবীদ্বারে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
দেবীদ্বারে দুই ইটভাটাকে জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে কৃষিজমির মাটি কাটার দায়ে দুইটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকার পানুয়ারপুলের ‘এসবিসি’ ইটভাটা ও ভিংলাবাড়ির ‘একতা’ ইটভাটাকে পৃথক দুই মামলায় ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


‘ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩’-এর ১৫(১) ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ বিপর্যয় থেকে মানুষের জান-মাল, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কৃষিজমি ও গোমতী নদী থেকে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, মাটি খেকো চক্র রাতের আঁধারে ও পাহারাদার বসিয়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে মাটি উত্তোলন করছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ওরা যতই অভিনব কৌশল নিক, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি কাটা প্রতিরোধে কঠোর অভিযান চলবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর