সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বহিষ্কৃত নেতারা হলেন— জেলা বিএনপির সদস্য অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রনি মিনা ও যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর