শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে স্বতন্ত্র (কলস প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


বহিষ্কৃতরা হলেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।

আরও পড়ুন

স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণের সময় যুবককে পেটালেন বিএনপি কর্মী

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল প্রতীক), গণঅধিকার পরিষদ (জিওপি) নুর ইসলাম (ট্রাক প্রতীক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, মো. শোয়েব আলী (ছড়ি প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস প্রতীক) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ প্রতীক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর