বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ

নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার বাজার এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুল আমিন সুজন (৩০) নামে ধর্ষককে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

আটক নুরুল আমিন সুজন একই এলাকার হানিফ মাওলানার বাড়ির মৃত শামছু আলমের ছেলে। দুই সন্তানের বাবা নুরুল আমিন সুজন এলাকায় রাজমিস্ত্রীর কাজের সঙ্গে জড়িত।


বিজ্ঞাপন


ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, গতকাল রোববার বিকেলে স্কুল ছুটির পর স্কুল থেকে তার মেয়ে বাড়িতে না ফেরায় তিনি তার অন্য মেয়েকে নিয়ে খোঁজ করতে নেমে পড়েন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বিধ্বস্ত অবস্থায় সুজনের বাড়ির থেকে বের হতে দেখেন। এসময় ওই শিক্ষার্থীর এলোমেলো চুল ও পুরো গায়ে মাটির দাগ দেখা যায়। পরে ঘরে নিয়ে তাকে জিজ্ঞেস করলে সে ধর্ষণের বিষয়টি জানায়। তাকে স্কুল থেকে ফেরার পথে জোরপূর্বক সুজন তুলে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ধর্ষণ করে।

আরও পড়ুন

পটুয়াখালীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

এর আগেও সুজন একাধিকবার ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা চালায় বলেও জানান তিনি।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমি আর আমার মেয়েকে স্কুলে পাঠাব না। আমার আরও এক মেয়ে দশম শ্রেণিতে পড়ে, আরেক ছেলে প্রতিবন্ধী। আমার মেয়েদের নিরাপত্তা কে দেবে? কোন সাহসে তাদের আমি স্কুলে পাঠাব?


বিজ্ঞাপন


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি জানা মাত্রই ঘটনার একমাত্র অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর