শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

মেঘনায় লাইটার জাহাজের ধাক্কায় ডুবল ৩০০ মণ লবণ বোঝাই ট্রলার

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

মেঘনায় লাইটার জাহাজের ধাক্কায় ডুবল ৩০০ মণ লবণ বোঝাই ট্রলার
মেঘনায় ৩০০ মণ লবণ নিয়ে ডুবে গেল এমভি দিলোয়ারা-৩।

ভোলার মেঘনা নদীর তুলাতলি পয়েন্টে একটি লাইটার জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণ নিয়ে এমভি দিলোয়ারা-৩ নামের একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার পর ট্রলারে থাকা ৭ শ্রমিক সাঁতরে তীরে উঠেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রলারের চালক বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ নিয়ে তারা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে তুলাতলি পয়েন্টে তারা বোটটি নোঙর করে রাখেন। রাত আনুমানিক ২টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি লাইটার জাহাজ বোটটিকে সজোরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে তা ডুবে যায়। ঘন কুয়াশার কারণে ট্রলারের কেউই লাইটার জাহাজটির নাম দেখতে পাননি। এ ঘটনায় প্রায় এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বোটটির মাঝি দাবি করছেন।

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন স্থানে ৭ যানবাহনে সংঘর্ষ, আহত ২০

ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানিয়েছেন, ঘটনার পর তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর