শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

হাদির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

হাদির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্র-জনতা ও শহর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তব্য দেন- শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, জেলা নাগরিক পার্টির (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিরসহ ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা।

আরও পড়ুন

ওসমান হাদি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে নিহত হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর