রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

জেলা প্রতিনিধি, পাবনা 
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 
পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

পাবনা শহরে অতিরিক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এ বিষয়ে মুখ খুলেছেন না কেউ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)

আরও পড়ুন: রংপুরে গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তবে বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান বলে উল্লেখ আছে। কোথা থেকে কীভাবে খেলো আর কীভাবে মারা গেল- এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২ এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

এদিকে মৃতদের পরিবার মুখ খুলেছেন না। তারা বলছেন- গ্যাস্ট্রিকের কারণে মারা গেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে 'পিড' নামের এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর