শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নওগাঁয় বিএনপি নেতার গুদামে অবৈধভাবে মজুত ১৪৯ বস্তা ডিএপি

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় বিএনপি নেতার গুদামে অবৈধভাবে মজুত ১৪৯ বস্তা ডিএপি

নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক (ডিএপি) সার জব্দ করেছে কৃষি অফিস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। সৈনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।


বিজ্ঞাপন


স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ী। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। বিপুল পরিমাণ সার মজুত রাখার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবগত করা হলে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করে।

আরও পড়ুন

গভীর রাতে কৃষি জমিতে পুকুর খনন, ঠিকাদারকে লাখ টাকা জরিমানা

এ বিষয়ে বিএনপি নেতা সিরাজুল মণ্ডল বলেন, আমি একজন খুচরা সার ব্যবসায়ী। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।

উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, আজ সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম। দুপুরে হঠাৎ করে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল। পরে কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসে। তবে কোথা থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর