মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গভীর রাতে কৃষি জমিতে পুকুর খনন, ঠিকাদারকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

গভীর রাতে কৃষি জমিতে পুকুর খনন, ঠিকাদারকে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের ভয়ে গভীর রাতে কৃষি জমিতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার মোশারফ হোসেন। রাতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে ঠিকাদারের কাছে মুচলেকা নেওয়ার পাশাপাশি ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

‎স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের ভুল বুঝিয়ে তাদের ফসলি জমি নিয়ে রাতের অন্ধকারে পুকুর খনন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। এসময় ‎ঠিকাদার মোশারফ হোসেন ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করলে মুচলেকা দিয়ে তিন সহযোগীকে ছাড়িয়ে নেন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, ‎কোনো অবস্থাতেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এতে একদিকে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতার কারণে ফসলহানি ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই যেখানে অবৈধ পুকুর খনন পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর