মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গারো পাহাড়ের শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এ বিষয়টি জানিয়েছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর

তিনি জানান, শেরপুরের নালিতাবাড়ীর বুরুঙ্গা পোড়াবাড়ী, ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করে বিজিবি। পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া গ্রামের মৃত শাহাজাহানের ছেলে সাদ্দাম হোসেনকে (৩৮) ৩৬৯ বোতল ভারতীয় মদ ও দু’টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

পৃথক আরেক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া এবং বান্দরকাটায় বিপুল পরিমাণ ভারতীয় নেভিয়া সফট ক্রিম, পন্ডস, ফেসওয়াশ এবং কমলা ফল জব্দ করে বিজিবি। অভিযানে জব্দকৃত ভারতীয় মদ ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ শত টাকা।

আরও পড়ুন: উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার 


বিজ্ঞাপন


লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর