শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জে আগুনে পুড়ে ছাই ১১ বাড়ি, প্রাণ গেল বৃদ্ধর

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে আগুনে পুড়ে ছাই ১১ বাড়ি, প্রাণ গেল বৃদ্ধের

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় রইচ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি বৃদ্ধ হয়ে প্রাণ হারান। এছাড়া আগুনে ৭টি গরু পুড়ে মারা যায়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, দ্রুত আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।

 

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জানান, ১১টি বাড়ি, ৭টি গরু ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর