শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

শৈলকুপায় ৫ কৃষকের ১১ ঘর আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

শৈলকুপায় ৫ কৃষকের ১১ ঘর আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচ কৃষকের ১১ ঘর। 

 শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ওই গ্রামের কৃষক টিটু মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় টিটো, মহিউদ্দিন বিশ্বাস, নজরুল, তরিকুল ও মন্নু মিয়ার ১১টি ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ওই পরিবারগুলোর সদস্যরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর