মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার
চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন - সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিগর গ্রামের মো. শাহিন (২২) ও সুনামগঞ্জ জেলা সদরের জগজীবনপুর গ্রামের গুলজার আহমেদ (২৫)।

সোমবার দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের মেসার্স জননী ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 


বিজ্ঞাপন


এ সময় চুনারুঘাট থেকে নতুন ব্রিজের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে থামালে প্রাইভেটকারটি থামিয়ে তিনজন পালানোর চেষ্টাকালে দু’জন গ্রেফতার হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দিয়ে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর