বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় মোংলা ও বাগেরহাট শহরে কোরআন খতম, দোয়া মাহফিল ও তার জানের সাদকাহ হিসেবে ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানো জন্য ১২টি ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলটির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলটির মনোনয়ন প্রত্যাশী এম এ সালাম দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় জানের সদকা হিসেবে বাগেরহাট সদর উপজেলার ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানো জন্য ১২টি ছাগল বিতরণ করেছেন।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ শমি বাদশা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, সাবেক দফতর সম্পাদক এস এম রাজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবুল হাসান, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ যুবদলের ১২টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
_20251202_203544287.jpg)
কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনবারের এই প্রধানমন্ত্রী যে অগণিত ত্যাগ স্বীকার করেছেন, তা দেশের জনগণ কখনও ভুলবে না। আমরা তার সুস্থতা কামনা করছি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলটির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্যও জরুরি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও জাতিকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ফিরে পান।
![]()
তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো বিএনপির রাজনীতির মূল নীতি। আজ আমাদের প্রিয় নেত্রী অসুস্থ থাকায় আমরা তার নামে এতিমখানাগুলোতে সদকা প্রদান করেছি। ভোটাধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো বলেও মন্তব্য করেন তিনি।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের সুজন মোল্লা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনভাবে লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি। একইসঙ্গে দেশনেত্রীকে যথাযথ চিকিৎসার সুযোগ দিতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।
প্রতিনিধি/এসএস

