মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

দিনাজপুরে নারীদের প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সেবার প্রত্যয়ে সবার আগে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সরকারি কলেজে গ্রীন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা।

09d5e080-583c-45ec-b550-f24e4502efb9


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়াম-এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর সরকারি কলেজ গ্রীন ভয়েস বহ্নিশিখার সদস্য ছাড়াও বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

4dd7b0a8-8646-4683-ae3c-a91b9a83c468

কর্মশালায় বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে সরাসরি জড়িত। এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও কর্মজীবনে অংশগ্রহণ বাড়াতে সহায়তা করে।

5decbeef-5dfd-4da4-b21f-20875d838957


বিজ্ঞাপন


তারা আরও বলেন, গ্রীন ভয়েস বহ্নিশিখা নারীর ক্ষমতায়ন, নিরাপদ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

0c724955-cb7c-4ecf-9307-0730d142d7f8

কর্মশালায় কিশোরী ও নারীদের স্বাস্থ্যবিধি, পুষ্টি, মানসিক সুস্থতা, স্যানিটেশন, আত্মরক্ষা, বিয়ের উপযুক্ত বয়স, অনলাইন নিরাপত্তা এবং জীবন দক্ষতা বিষয়ক বিভিন্ন মডিউলে আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

 

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. জিয়াউল আহসান, মূখ্য আলোচক হিসেবে ছিলেন দিনাজপুর প্রসূতিবিদ্যা চিকিৎসক ও সার্জন ডা. খাদিজা নাহিদ ইভা।

592697012_122171539910766818_1519025606183556913_n

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আল আব্দুল্লাহ, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির প্রমুখ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর