বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক সাধারণ কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মামুন।

জাহাঙ্গীর আলম ঢাকা মহানগরের পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি, লাইন-৫, এমসিসি ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি সি.আর. মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হয়ে ছিলেন।


বিজ্ঞাপন


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর