বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। মৃত আব্দুল খালেক (৯২) নেত্রকোনার দুর্গাপুর থানার মৌ গ্রামের বাসিন্দা ছিলেন।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ময়মনসিংহের দুর্গাপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি ২০১৫ সালের ১৭ মে থেকে এ কারাগারে বন্দি ছিলেন এবং অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর