মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে উপজেলা আ.লীগের দফতর সম্পাদক নজরুল গ্রেফতার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে উপজেলা আ.লীগের দফতর সম্পাদক নজরুল গ্রেফতার

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তুষভাণ্ডার এলাকায় একটি রেস্টুরেন্টে ঢোকার প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় প্রকাশের দিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি নজরুলকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, গ্রেফতার নজরুল ইসলাম মোল্লাকে ইতোমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর