রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ‎‎ঝিনাইদহ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি দু-গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারিও হয়। আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এসময় ২টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


‎ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর