রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
সংঘর্ষে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদরের কলোমনখালি বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সামছুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_Jhenidha_maramri_photo_01

স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমনখালি এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সঙ্গে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। আজ সকালে কলোমনখালি বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

thumbnail_Jhenaidha_maramri_phtoo_03


বিজ্ঞাপন


সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের এবং ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

 

ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন সামছুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর