বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার হানিওয়েল গারমেন্টস্ লি. কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


কারখানার মহাব্যবস্থাপক (এডমিন অ্যান্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গতকাল সোমবার কারখানার শ্রমিক কর্তৃক কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবগতি ঘটে।

আরও পড়ুন

দর্শনায় কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে সংঘর্ষ

এছাড়াও কারখানার নির্ধারিত রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা

কর্তৃপক্ষ বার বার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজকে সকাল থেকে কারখানাটি থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_Screenshot_20251125_171115_Gallery

নোটিশে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে, শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠে। তারা মিতালি ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেয়। এসময় সব যানবাহন ফিরিয়ে দেয় শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর