বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

 চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

 চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।


বিজ্ঞাপন


খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন জানান, রাতে ওই ব্যক্তিকে রেললাইনের ওপর বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে রেল স্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় কোনো ট্রেন থামে না। সম্ভবত লাইনের ওপর বসে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর