বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে রেল স্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড (ফাইল ছবি)

সিরাজগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান জানান, মহিলাটি দীর্ঘদিন ধরে রেল স্টেশন এলাকায় ঘুরে বেড়াতো। তাকে পাগলি হিসেবে এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করতো। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হয়তো তিনি অসুস্থতার কারণে মারা যেতে পারেন।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, রেল লাইনের পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সন্ধান চলছে।

প্রতিনিধি/ এজে

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর