মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই: ভিপি সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই: ভিপি সাদিক কায়েম
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা রাজনীতি নিয়ে ব্যাবসা করে। ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ করে না। এমনকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দৃষ্টান্তও রয়েছে। আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য। চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন দরকার। হাসপাতালের সিন্ডিকেটমুক্ত করতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত গণ জমায়েতে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশটির আয়োজন করা হয়।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। এ দেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

সাদিক কায়েম বলেন, একটি রাজনীতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চান, তাহলে তাদের অবস্থাও ভয়াবহ হবে, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। এখনও শেখ হাসিনাকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না।

IMG-20251121-WA0013


বিজ্ঞাপন


ডাকসুর ভিপি বলেন, জুলাই বিপ্লবের শুরু থেকেই আমরা যুক্ত ছিলাম। আমরা যখন যৌক্তিক আন্দোলন করেছিলাম, খুনি হাসিনা আমাদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। এমনকি হাসপাতালে নেওয়ার পরও আমাদের ওপর হামলা চালানো হয়, সেসময়ও সহযোগিতা করেছেন মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি জুলাইয়ে যোদ্ধা। সত্যকে বিজয় করার জন্য, স্বপ্নের চৌগাছা ও ঝিকরগাছা করার জন্য আমাদের মোসলেহ উদ্দিন ফরিদ ভাইকে দরকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

প্রধান অতিথি জামায়াতে ইসলামী মনোনীত যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

আরও পড়ুন

সেরা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ বর্তমান সরকার: রাশেদ খান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর ৩ (সদর) আসনের প্রার্থী আব্দুল কাদের, যশোর ১ (শার্শা) আসনের প্রার্থী আজিজুর রহমান ও যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক, জামায়াত নেতা গোলাম কুদ্দুস প্রমুখ।

সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমির আব্দুল আলিম।

বক্তব্য দেন যশোর জেলা পশ্চিমের মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর