বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:২২ এএম

শেয়ার করুন:

ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার

রংপুরে রাকিবুল ইসলাম তুষার ও রাকিব হাসনাইন নামে  দুই যুবককে সামরিক কমব্যাট পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় নগরীর পার্কের মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান আলী। 

ওসি জানান, তাদের কাছে সামরিক কমব্যাট পিস্তল (Military Combat Pistols) পাওয়া গেছে। এই সামরিক কমব্যাট পিস্তল বলতে সাধারণত সেইসব পিস্তলকে বোঝানো হয়, যা বিশ্বের বিভিন্ন সামরিক বাহিনী তাদের স্ট্যান্ডার্ড সাইডআর্ম (sidearm) বা ব্যক্তিগত ব্যবহারের অস্ত্র হিসেবে ব্যবহার করে।
 
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কি উদ্দেশ্য এবং তাদের কি পরিচয় সেগুলো জানার চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর